Web Analytics

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার হারবাং ইউনিয়নের হামেদিয়া মাদ্রাসা মাঠ ও চকরিয়া পৌরসভার ফুলতলা মাদ্রাসা মাঠে পৃথক দুটি স্থানে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ শাহজাহান ক্ষতিগ্রস্তদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।

কক্সবাজার শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুখের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে জেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। নেতারা বলেন, দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। তারা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় জামায়াতে ইসলামী সামর্থ্য অনুযায়ী ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখবে।

ত্রাণ পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা জানান, সাম্প্রতিক বন্যায় অনেক পরিবার খাদ্যসংকটে পড়েছে এবং এই সহায়তা তাদের কিছুটা স্বস্তি দিয়েছে।

12 Jul 26 1NOJOR.COM

চকরিয়ায় বন্যার্তদের মাঝে খাদ্য ত্রাণ বিতরণ করল জামায়াতে ইসলামী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।