Web Analytics

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদী এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ ও নগদ ৮ লাখ টাকাসহ তিন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে ৫ জুন রাতে রামগতি স্টেশনের একটি দল জনতা বাজার সংলগ্ন নদী এলাকায় অভিযান চালায়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. আজিম ব্যাপারী ওরফে আজিম ডাকাত (৩২), মো. বশির (৪০) ও রাব্বী (১৬)। আজিমের বাড়ি সুবর্ণচর উপজেলার ভূঁইয়ার হাট এলাকায়, অপর দুজন রামগতি উপজেলার বাসিন্দা। আজিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং ২০২২ সালেও অস্ত্রসহ তাকে আটক করা হয়েছিল। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও নগদ টাকাসহ তাদের রামগতি থানায় হস্তান্তর করা হয়েছে।

রামগতি থানার ওসি লিটন দেওয়ান জানান, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করছে। আটক তিনজনের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

07 Jun 26 1NOJOR.COM

রামগতির মেঘনা নদীতে অস্ত্র ও টাকাসহ তিন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।