Web Analytics

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ শিক্ষককে এক লাখ টাকা করে অনুদান ও সম্মাননা দেওয়া হবে। রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির প্রথম সভা শুরুর আগে সাংবাদিকদের তিনি এ পরিকল্পনার কথা জানান।

মন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ও অগ্রগতির মূল চালিকাশক্তি শিক্ষক সমাজ উল্লেখ করে তিনি মাঠপর্যায়ে চমৎকার কাজ করা শিক্ষকদের স্বীকৃতি, পুরস্কার ও উৎসাহ দেওয়ার কথা বলেন। সেরা শিক্ষক নির্বাচনের জন্য একটি নীতিমালা চূড়ান্ত করার কাজ চলছে।

এর আগে ১২ জন শিক্ষককে দুই লাখ টাকা করে মোট ২৪ লাখ টাকা দেওয়া হতো। এখন সরকার সারা দেশের দক্ষ ও গুণী শিক্ষকদের মূল্যায়নে পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রী জানান, ২০১৬ সাল থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত শিক্ষকদের নিজস্ব কন্ট্রিবিউশনের বকেয়া অংশ পরিশোধ হয়েছে এবং সরকারের বাকি অনুদানও ক্রমান্বয়ে দেওয়ার উদ্যোগ চলছে। নতুন পে স্কেলে বেসরকারি শিক্ষকদের অন্তর্ভুক্তি নিয়েও কাজ চলছে।

06 Sep 26 1NOJOR.COM

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষককে এক লাখ টাকা করে অনুদান ও সম্মাননা দেওয়া হবে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।