Web Analytics

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির দিনেই লেবাননে ইসরাইলের ব্যাপক হামলায় হতবাক প্রতিক্রিয়া জানিয়েছেন আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী হেলেন ম্যাকেন্টি। এই হামলায় ২৫৪ জন নিহত ও বহু বেসামরিক হতাহতের ঘটনা ঘটে। ম্যাকেন্টি হামলাগুলোকে নৃশংস ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানান।

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাগির সঙ্গে ফোনালাপের পর ম্যাকেন্টি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, লেবাননজুড়ে ইসরাইলের হামলায় তিনি স্তম্ভিত এবং এতে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। তিনি বলেন, লেবাননসহ সব পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলতে হবে।

আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী আরও আহ্বান জানান, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি দীর্ঘায়িত করতে হবে যাতে সংঘাত পুনরায় না ছড়ায় এবং কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকে।

10 Apr 26 1NOJOR.COM

লেবাননে ইসরাইলি হামলায় আয়ারল্যান্ডের নিন্দা, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বাড়ানোর আহ্বান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।