Web Analytics

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মূসা বিন ইযহার ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসাছাত্রদের ওপর কথিত পুলিশি হামলা, লাঠিচার্জ ও গুলি নিক্ষেপের ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন। বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, উচ্চশব্দে গানবাজনার প্রতিবাদকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং পরে শিক্ষার্থীদের আহত হওয়ার ঘটনা দুঃখজনক ও উদ্বেগজনক।

তিনি বলেন, শিক্ষার্থীদের অভিযোগ সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে সমাধান না করে রাষ্ট্রীয় শক্তি প্রয়োগের অভিযোগ গ্রহণযোগ্য নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করা। অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ উঠলে জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগকারী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনের ঊর্ধ্বে নয় বলেও তিনি মন্তব্য করেন।

ঘটনার সূত্রপাত, শিক্ষার্থীদের ওপর কী ধরনের বলপ্রয়োগ হয়েছে এবং পুলিশের পদক্ষেপ আইনসঙ্গত ছিল কি না তা নির্ধারণে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি। আহতদের সুচিকিৎসা এবং সংশ্লিষ্টদের চিহ্নিত করে অপরাধ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। ভবিষ্যতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও নাগরিক অধিকার রক্ষায় প্রশাসনকে সংযত, দায়িত্বশীল ও মানবিক ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি।

20 Aug 26 1NOJOR.COM

মাদরাসাছাত্রদের ওপর কথিত পুলিশি হামলার নিরপেক্ষ তদন্ত দাবি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।