বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার বিদ্যমান ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানে দ্রুত অ্যাডহক কমিটি গঠনের অনুমতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদরাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৫ (সংশোধিত) অনুযায়ী এ নির্দেশনা জারি করা হয়।
বোর্ড জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। সভাপতি মনোনয়নের জন্য সংশ্লিষ্ট মাদরাসার প্রধান স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের মাধ্যমে তিনজনের একটি তালিকা প্রস্তুত করবেন।
তালিকায় শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত ৯ম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার সরকারি কর্মচারী থাকতে পারবেন। সিটি করপোরেশন এলাকার মাদরাসার ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানকে বিভাগীয় কমিশনারের মাধ্যমে শিক্ষা বোর্ডে প্রস্তাব পাঠাতে হবে। পুনর্গঠন প্রক্রিয়ায় গত ২ আগস্ট ২০২৬ জারি করা নির্দেশনা অপরিবর্তিত থাকবে এবং মাদরাসাগুলোকে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম শেষ করতে বলা হয়েছে।
বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ শিক্ষা বোর্ডের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।