Web Analytics

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর হাটখোলা এলাকায় শনিবার রাতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। আটক সানি (২০) ও সিয়াম (২১) বন্দর এলাকার বাসিন্দা। রাত ১১টার দিকে হঠাৎ মিছিল শুরু হলে বিএনপি নেতারা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক দুজন দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এবং বন্দর থানা যুবলীগের সাবেক সভাপতি ও চিহ্নিত সন্ত্রাসী খান মাসুদের সহযোগী হিসেবে পরিচিত। প্রত্যক্ষদর্শীরা জানান, নিষিদ্ধ সংগঠনের কর্মীরা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকলে বিএনপি নেতারা ধাওয়া দিয়ে তাদের আটক করেন। কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মণ্ডল ঘটনাটি নিশ্চিত করেছেন।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, বিএনপির স্থানীয় নেতাকর্মীরা দুইজনকে আটক করে খবর দিলে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা আছে কি না তা যাচাই করা হচ্ছে।

17 May 26 1NOJOR.COM

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে পুলিশের হাতে তুলে দিল বিএনপি কর্মীরা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।