Web Analytics

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের বলেছেন, মঞ্চের প্রতিষ্ঠাতা শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সরকারের সদিচ্ছা ও কার্যকর কূটনৈতিক পদক্ষেপ প্রয়োজন। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শেষে সাংবাদিকদের তিনি বলেন, সরকার চাইলে হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা কঠিন নয়।

জাবের বলেন, প্রায় দেড় থেকে দুই মাস আগে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে চিঠি দিয়ে জানিয়েছিল, হাদির খুনিদের ফেরত না দিলে সরকারপ্রধান ভারত সফরে যাবেন না। হত্যাকাণ্ডের তদন্তে সহযোগিতা চেয়ে ভারতকে দুই-তিনবার চিঠি দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি বলেও তিনি দাবি করেন।

ভারত চিঠির জবাব না দিলে দেশটির হাইকমিশনারকে তলব করে ব্যাখ্যা চাওয়ার কথা বলেন জাবের। তিনি বাংলাদেশের সঙ্গে ভারতের বিভিন্ন চুক্তি ও অর্থনৈতিক সম্পর্কের অসংগতির অভিযোগ তোলেন এবং রামগড় স্থলবন্দর ভারতকে সুবিধা দেওয়ার লক্ষ্যেই নির্মিত হচ্ছে বলে দাবি করেন। বাংলাদেশের স্বার্থ ও অগ্রাধিকার নিশ্চিত করে পররাষ্ট্রনীতি বিষয়ে সরকারকে স্পষ্ট অবস্থান জানানোর আহ্বানও জানান তিনি।

06 Nov 26 1NOJOR.COM

ওসমান হাদি হত্যা বিচারে জোরালো কূটনৈতিক পদক্ষেপ চাইলেন জাবের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।