নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ এলাকায় বুধবার রাতে একটি চলন্ত সিএনজিতে অজ্ঞাত দুই মোটরসাইকেল আরোহী আগুন দেয়। ঘটনাটি ঘটে জালকুড়ি যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসের সামনে। আগুন দেওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। সিএনজি চালক হামলাকারীদের চিনতে পারেননি। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, অভিযুক্তদের পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলন্ত সিএনজিতে অজ্ঞাতদের আগুন