Web Analytics

চান্দিপুরা ভাইরাসের প্রাদুর্ভাবে ২২ শিশুর মৃত্যুর পর পরিস্থিতি মোকাবিলায় ভারত বুধবার জাতীয় প্রতিক্রিয়া দল মোতায়েন করেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় গুজরাট ও রাজস্থানে প্রাদুর্ভাবের পর স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষকে সহায়তা করতে বিশেষ দলটি কাজ করবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বর্ষা মৌসুমে বালুমাছি, মশা ও টিকের মাধ্যমে চান্দিপুরা ভাইরাস ছড়ায়। ভাইরাসটি মস্তিষ্কে প্রদাহ বা এনসেফালাইটিস সৃষ্টি করতে পারে, যা শিশুদের জন্য বিশেষভাবে প্রাণঘাতী হতে পারে। গুজরাটে এই ভাইরাসে কয়েক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী প্রফুল পানশেরিয়া বলেছেন, ১৮৪ জন রোগীর রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং ৩৫ জনের শরীরে চান্দিপুরা ভাইরাস শনাক্ত হয়েছে। রাজস্থানেও গত মাসে ভাইরাসটিতে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়। সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য কর্তৃপক্ষ নজরদারি, পরীক্ষা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করেছে।

06 Aug 26 1NOJOR.COM

চান্দিপুরা ভাইরাসে ২২ শিশুর মৃত্যুর পর গুজরাট ও রাজস্থানে জাতীয় দল মোতায়েন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।