Web Analytics

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম সাধারণ সেবাগ্রহীতার ছদ্মবেশে বোরকা পরে উত্তরখান ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন। সোমবার, ২৮ সেপ্টেম্বর পরিচয় গোপন রেখে তিনি সেখানে যান। সাধারণ নাগরিকের মতো ভূমিসেবা গ্রহণের পাশাপাশি সেবা নিতে আসা মানুষের সঙ্গে কথা বলেন তিনি।

ভূমিসেবা নিতে গিয়ে মানুষ কোনো হয়রানি, ভোগান্তি, অতিরিক্ত অর্থ দাবি বা অন্য সমস্যার মুখোমুখি হচ্ছেন কি না, তা সরাসরি জানতে চান জেলা প্রশাসক। তিনি ভূমি অফিসের সার্বিক কার্যক্রম, সেবার পরিবেশ এবং কর্মকর্তা-কর্মচারীদের আচরণও পর্যবেক্ষণ করেন। সাধারণ সেবাগ্রহীতার দৃষ্টিকোণ থেকে সেবার বাস্তব চিত্র বোঝাই ছিল তাঁর এই পরিদর্শনের উদ্দেশ্য।

পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত, সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করার নির্দেশ দেন ফরিদা খানম। তিনি বলেন, আনুষ্ঠানিক পরিদর্শনে সব সময় সেবার প্রকৃত চিত্র জানা যায় না। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ভূমিসেবা আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে নিয়মিত তদারকির পাশাপাশি আকস্মিক ও সরেজমিন পর্যবেক্ষণেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

29 Sep 26 1NOJOR.COM

ছদ্মবেশে উত্তরখান ভূমি অফিসের সেবা যাচাই করলেন ঢাকা ডিসি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।