Web Analytics

পাবনার ঈশ্বরদী শহরের আলহাজ্ মোড়ে বুধবার সন্ধ্যা প্রায় ৭টায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহত আনোয়ার মালিথা, ৫৭, ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুন, ৪৫, ঈশ্বরদী উপজেলার সাহাপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার ছেলে সিয়ামের বিয়ের জন্য কেনাকাটা করতে তাঁরা বাড়ি থেকে ঈশ্বরদী বাজারের উদ্দেশে বের হয়েছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আলহাজ্ মোড়ে পৌঁছালে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজন সড়কে ছিটকে পড়েন। স্বপ্না খাতুন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আনোয়ার মালিথাকে স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দম্পতির মৃত্যুর ঘটনায় সাহাপুর গ্রামে শোক নেমে এসেছে। যে বাড়িতে ছেলের বিয়ের আনন্দ-উৎসবের প্রস্তুতি চলছিল, সেখানে এখন শোকের পরিবেশ বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান জানান, ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

10 Sep 26 1NOJOR.COM

ছেলের বিয়ের কেনাকাটায় গিয়ে ঈশ্বরদীতে ট্রাক দুর্ঘটনায় দম্পতির মৃত্যু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।