Web Analytics

মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানিতে সিন্ডিকেট, অবৈধ অভিবাসনসহ বিভিন্ন অপরাধ ও অনিয়মে জড়িত থাকার অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের সরকারি প্রজ্ঞাপন বহাল থাকবে। রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক হাইকোর্টের স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করেন। ফলে এসব এজেন্সির লাইসেন্স প্রত্যাহারের প্রজ্ঞাপন কার্যকর থাকছে।

তালিকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের স্ত্রী ও মেয়ের মালিকানাধীন অরবিটালস এন্টারপ্রাইজ ও অরবিটাল ইন্টারন্যাশনাল রয়েছে। আরও আছে সাবেক সংসদ সদস্যদের সঙ্গে সংশ্লিষ্ট আহমেদ ইন্টারন্যাশনাল, স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড ও ফাইভ এম ইন্টারন্যাশনাল। তালিকায় ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেড, ক্যাথারসিস ইন্টারন্যাশনালসহ আরও বহু রিক্রুটিং এজেন্সির নাম রয়েছে।

অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানান, ১৯ জুলাই প্রজ্ঞাপন জারি হয়। একটি এজেন্সির রিটের পর হাইকোর্ট স্থগিতাদেশ দিলেও আপিল বিভাগ ৩০ সেপ্টেম্বর সেটি স্থগিত করেন। পরে ১১টি এজেন্সি রিট করে ফের স্থগিতাদেশ পেলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আবেদনে রোববার সেই আদেশের কার্যকারিতা স্থগিত করা হয়।

05 Oct 26 1NOJOR.COM

আদালতের আদেশে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের প্রজ্ঞাপন বহাল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।