Web Analytics

ইসরাইলের সম্প্রসারিত সামরিক অভিযান ও দক্ষিণ লেবাননে দখল বিস্তারের প্রেক্ষাপটে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) সোমবার জরুরি বৈঠকে বসছে। বার্তা সংস্থা এএফপি কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে, ঐতিহাসিক বেউফোর্ট ক্যাসেল দখলের পর লেবাননে ইসরাইলের সামরিক উপস্থিতি বাড়ায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ফ্রান্সের উদ্যোগে আহ্বান করা এই বৈঠকে দক্ষিণ লেবাননের চলমান সামরিক তৎপরতা এবং এর ফলে বেসামরিক জনগণের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনা হবে বলে জানা গেছে। আন্তর্জাতিক মহলে এ বিষয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, একই দিনে রোমানিয়ায় রুশ ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিরাপত্তা পরিষদের আরেকটি জরুরি বৈঠক শেষে লেবানন ইস্যু নিয়ে আলোচনা শুরু হবে।

31 May 26 1NOJOR.COM

ইসরাইলের অভিযান সম্প্রসারণে সোমবার লেবানন ইস্যুতে বৈঠকে বসছে জাতিসংঘ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।