ইরান দাবি করেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে দুই শতাধিক মার্কিন সেনা নিহত বা আহত হয়েছে। রয়টার্স জানিয়েছে, যুদ্ধের প্রথম দশ দিনে প্রায় ১৫০ মার্কিন সেনা আহত হয়েছে। পেন্টাগন প্রথমে আটজন গুরুতর আহতের কথা জানালেও পরে সংখ্যা বাড়িয়ে প্রায় ১৪০ বলে জানায়, যাদের মধ্যে ১০৮ জন ইতোমধ্যে যুদ্ধে ফিরেছেন। ১ মার্চ কুয়েত ও সৌদি আরবে ইরানি ড্রোন হামলায় সাত মার্কিন সেনা নিহত হয়।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর ইরান প্রতিশোধমূলক হামলা শুরু করে। দেশটি মার্কিন সামরিক ঘাঁটি, দূতাবাস ও অবকাঠামোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, অন্তত ১৭টি মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে, যদিও যুক্তরাষ্ট্র দাবি করেছে বেশিরভাগ হামলা প্রতিহত করা হয়েছে।
পেন্টাগন জানিয়েছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে, ফলে ইরানি হামলার সংখ্যা কমেছে। তবে পারস্য উপসাগরজুড়ে দুই পক্ষের সংঘর্ষ অব্যাহত রয়েছে।
মধ্যপ্রাচ্যে দশ দিনের যুদ্ধে ২০০ মার্কিন সেনা নিহত বা আহতের দাবি ইরানের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।