Web Analytics

চীন সরকারের পাঁচ সদস্যের চিকিৎসক প্রতিনিধি দল সোমবার সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সকাল সাড়ে ১১টার দিকে তারা হাসপাতালে পৌঁছে প্রায় এক ঘণ্টা ধরে বিভিন্ন বিভাগ, রোগী পরিষেবা ও অবকাঠামো ঘুরে দেখেন। সফরের মূল উদ্দেশ্য ছিল হাসপাতালের বর্তমান অবস্থা ও চিকিৎসা ব্যবস্থার মূল্যায়ন করা।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রস্তাবিত এক হাজার শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল স্থাপনের সম্ভাবনা যাচাই করতেই এই সফর অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলে ছিলেন চিকিৎসা বিশেষজ্ঞ চেন শিউওয়েন, ঝাও ইয়ান্নান, লি হং কুন, লিউ জুন এবং দং লি। তারা রোগীর চাপ, শয্যা সংখ্যা, চিকিৎসা সরঞ্জাম ও ভবিষ্যৎ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং ওয়ার্ড ও জরুরি বিভাগ পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় ডা. হাবিবুর রহমান, ডা. এস আই এম রাজিউল করিমসহ স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলটি রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ে প্রকল্প সংক্রান্ত বৈঠক ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক কর্মসূচিতেও অংশ নেয়।

12 May 26 1NOJOR.COM

বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল প্রকল্প পর্যালোচনায় পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চীনা দল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।