Web Analytics

ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর একটি ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। বুধবার সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে ফুলপুর পৌরসভার বালিয়া মোড় সংলগ্ন কাকলি রাইস মিলের সামনে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। শেরপুরগামী বাসটির ৭ থেকে ৮ জন যাত্রী গুরুতর আহত হন। গুরুতর আহত বাসচালককে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সেনাবাহিনীর ট্রাকচালক সার্জেন্ট রেজাউলকেও উদ্ধার করে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মৃত্যুবরণ করেন। অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, সেনাবাহিনীর সদস্যরা ফুলপুর ক্যাম্প থেকে ময়মনসিংহে ফিরছিলেন। দুর্ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

দুর্ঘটনার পর সড়কে সৃষ্ট যানজট দ্রুত নিরসন করা হয় এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

18 Feb 26 1NOJOR.COM

ময়মনসিংহে সেনা ট্রাক ও বাসের সংঘর্ষে দুই চালকের মৃত্যু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।