Web Analytics

ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল (ডব্লিউটিটিসি) বুধবার জানায়, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের ভ্রমণ ও পর্যটন খাতে প্রতিদিন অন্তত ৬০ কোটি ডলারের ক্ষতি হচ্ছে। সংস্থাটি জানায়, আকাশপথে যাতায়াত ব্যাহত হওয়া, পর্যটকদের আস্থার সংকট এবং আঞ্চলিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় পুরো অঞ্চলে চাহিদা তলানিতে নেমে গেছে।

ডব্লিউটিটিসির বিবৃতিতে বলা হয়, বৈশ্বিক পর্যটনের ৫ শতাংশ এবং আন্তর্জাতিক ট্রানজিট ট্রাফিকের ১৪ শতাংশ মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল। দুবাই, আবুধাবি, দোহা ও বাহরাইনের মতো প্রধান বিমানবন্দরগুলোতে স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ৫ লাখ ২৬ হাজার যাত্রী চলাচল করলেও গত দুই সপ্তাহ ধরে সেখানে অচলাবস্থা ও বিশৃঙ্খলা বিরাজ করছে। এর ফলে বিশ্বজুড়ে বিমান চলাচলে নেতিবাচক প্রভাব পড়েছে এবং অনেক রুটে ভাড়ার উল্লম্ফন ঘটেছে।

সংস্থার বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ সালে আন্তর্জাতিক পর্যটকদের কাছ থেকে ২০ হাজার ৭০০ কোটি ডলার আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। তারা সতর্ক করেছে, ভ্রমণ প্রবাহে যেকোনো ব্যাঘাত দ্রুত ও বড় ধরনের অর্থনৈতিক প্রভাব ফেলে।

12 Mar 26 1NOJOR.COM

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাতে মধ্যপ্রাচ্যের পর্যটনে দৈনিক ৬০ কোটি ডলার ক্ষতি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।