কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে শনিবার দুপুর আড়াইটার দিকে বজ্রপাতে মহব্বত খা (৩৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ধানের খলায় কাজ করার সময় আকস্মিক বজ্রপাত তার শরীরে আঘাত হানে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় তার স্ত্রীসহ আরও দুই নারী গুরুতর আহত হয়েছেন।
নিহত মহব্বত খা বাহাদুরপুর গ্রামের জমরুত খার ছেলে এবং তিন সন্তানের জনক ছিলেন। আহতদের মধ্যে তার স্ত্রী রুমা বেগম (৩৪) এর ডান হাত ঝলসে গেছে এবং মর্জিনা (৫০) নামে এক নারীর দুই পা মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, যেখানে তাদের চিকিৎসা চলছে। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অষ্টগ্রাম উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মজনু মিয়া জানান, ঘটনাটি নিশ্চিত করে তিনি জেলা কার্যালয়ে প্রতিবেদন পাঠিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
কিশোরগঞ্জের অষ্টগ্রামে বজ্রপাতে কৃষক নিহত, দুই নারী আহত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।