Web Analytics

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে শুক্রবার কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আল জাজিরার তথ্য অনুযায়ী, তিনি বর্তমানে জেদ্দায় অবস্থান করছেন এবং সফরের অংশ হিসেবে কাতার ও সংযুক্ত আরব আমিরাতে গুরুত্বপূর্ণ বৈঠকের পরিকল্পনা রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর এটি সৌদি আরবে ইউরোপীয় ইউনিয়নের কোনো নেতার প্রথম সফর।

মেলোনি এই সফরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন। সফরের মূল উদ্দেশ্য হলো ইরানের হামলার মুখে থাকা আরব মিত্র দেশগুলোর প্রতি ইতালির সমর্থন জানানো এবং ক্রমবর্ধমান জ্বালানি মূল্যের মধ্যে ইতালির জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।

দুই দিনের এই সফর ইতালির জন্য কূটনৈতিক সম্পর্ক জোরদার ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

04 Apr 26 1NOJOR.COM

আরব মিত্রদের সমর্থনে ও জ্বালানি নিরাপত্তা আলোচনায় সৌদি সফরে ইতালির প্রধানমন্ত্রী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।