পাকিস্তানের তথ্য ও সম্প্রচারবিষয়ক সংসদীয় সচিব ব্যারিস্টার দানিয়াল চৌধুরী বলেছেন, জাতীয় নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হবে না। আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার পর এক বিবৃতিতে তিনি জানান, এই অভিযান পাকিস্তানের ভেতরে হামলায় জড়িত জঙ্গিদের লক্ষ্য করে পরিচালিত হয়েছে।
দানিয়াল বলেন, পাকিস্তান সবসময় সংলাপ ও শান্তিপূর্ণ সহাবস্থানের পথ বেছে নিয়েছে, তবে যখন আফগান ভূমি আক্রমণের জন্য ব্যবহৃত হয়, তখন আত্মরক্ষা ছাড়া বিকল্প থাকে না। তিনি তালেবান সরকারকে আহ্বান জানান আন্তঃসীমান্ত জঙ্গিবাদ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে এবং বলেন, স্থায়ী শান্তি নির্ভর করে জঙ্গি আস্তানা সম্পূর্ণ ধ্বংসের ওপর।
তিনি আরও জানান, আফগান ভূখণ্ড থেকে ২১টি সন্ত্রাসী গোষ্ঠী কার্যক্রম পরিচালনা করছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।
আফগানিস্তানে বিমান হামলার পর জাতীয় নিরাপত্তায় আপস না করার ঘোষণা পাকিস্তানের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।