Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য “গেস্টরুম-গণরুম: নির্যাতনের দাগ ও খতিয়ান” বইয়ের ব্রেইল সংস্করণ প্রকাশ ও হস্তান্তর করেছে। সাহিত্য ও সংস্কৃতিতে সবার অংশীদারত্ব নিশ্চিতের লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ডাকসুর সভাকক্ষে এ অনুষ্ঠান হয়। কার্যনির্বাহী সদস্য রাইসুল ইসলামের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংগঠন ডিজাবিলিটিস রাইটস বাংলাদেশ-ডিআরবির কাছে বইগুলো হস্তান্তর করা হয়।

বইটির সম্পাদক ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। প্রকাশনার সঙ্গে রিয়াদুল ইসলাম জুবা, রিজওয়ান মানসুরী, আশফাক উল্লাহ আসিফ, সাইমুম ফেরদৌস ও সুহাইল মাহদীন যুক্ত ছিলেন। মুসাদ্দিক বলেন, ডিআরবির মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা ব্রেইল বই সংগ্রহ করে পড়তে পারবেন।

ডাকসুর জিএস এস. এম. ফরহাদ বলেন, সব ডাকসু-প্রকাশিত বই ব্রেইলে রূপান্তরের ইচ্ছা থাকলেও অর্থনৈতিক সীমাবদ্ধতায় তা সম্ভব হয়নি; সুযোগ পেলে ভবিষ্যতে তা করা হবে। ভিপি সাদিক কায়েম উদ্যোগটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন। তিনি বলেন, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ওয়াকওয়ে নির্মাণসহ কয়েকটি প্রকল্প নিয়ে কাজ হলেও প্রশাসনিক সদিচ্ছার অভাবে অনেকগুলো বাস্তবায়ন হয়নি।

11 Sep 26 1NOJOR.COM

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল বই প্রকাশ ও হস্তান্তর করল ডাকসু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।