ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হওয়ার তিন দিন পর কৃষক সাইফুল ইসলামের লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার স্বজনরা নদীতে একটি ড্রেজার মেশিনের পাইপে আটকে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করেন। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার মরিচারচর টানমলামারি গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
স্থানীয় সূত্র অনুযায়ী, বুধবার দুপুরে বটতলা বালুরঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে নামার পর প্রবল স্রোতে ভেসে যান ৫৫ বছর বয়সী সাইফুল ইসলাম। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ওই দিন বিকেলে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টা তল্লাশির পর সন্ধ্যা নামলে সেদিনের অভিযান স্থগিত করা হয়।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ডুবুরিরা ব্রহ্মপুত্রের বিভিন্ন এলাকায় সাত ঘণ্টার বেশি সময় তল্লাশি চালান। কোনো সন্ধান না পাওয়ায় উপজেলা প্রশাসন ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে বিকেলে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, প্রবল স্রোতের কারণে লাশটি অনেক দূরে ভেসে গিয়েছিল।
তিন দিন নিখোঁজ থাকার পর ব্রহ্মপুত্রে কৃষক সাইফুল ইসলামের লাশ উদ্ধার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।