Web Analytics

শনিবার ইরানের সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরাতকে সতর্ক করেছে যে, তাদের ভূখণ্ড থেকে ইরানের দুটি বিতর্কিত দ্বীপে কোনো হামলা চালানো হলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। তাসনিম সংবাদ সংস্থার মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে খাতাম আল-আনবিয়া অপারেশনাল কমান্ড জানায়, যদি আবু মুসা ও গ্রেটার টান্ব দ্বীপের বিরুদ্ধে আমিরাতের ভূখণ্ড থেকে আগ্রাসন হয়, তবে ইরানের সশস্ত্র বাহিনী রাস আল খাইমাহতে তীব্র হামলা চালাবে।

আবু মুসা ও গ্রেটার টান্ব দ্বীপ বহুদিন ধরে ইরান ও আমিরাতের মধ্যে বিরোধের কারণ। দ্বীপগুলো বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে থাকলেও আমিরাত মালিকানা দাবি করে আসছে। এগুলো হরমুজ প্রণালির প্রবেশপথের কাছে অবস্থিত, যেখানে দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহন হয়।

এই সতর্কতা এমন সময়ে এসেছে যখন ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইলি হামলার পর শুরু হওয়া আঞ্চলিক যুদ্ধ মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে। ইরান অভিযোগ করেছে, উপসাগরীয় দেশগুলো তাদের ভূখণ্ড থেকে মার্কিন বাহিনীকে আক্রমণ চালাতে দিচ্ছে এবং যুদ্ধ চলাকালীন এসব দেশে মার্কিন স্বার্থ হিসেবে চিহ্নিত স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

21 Mar 26 1NOJOR.COM

বিতর্কিত উপসাগরীয় দ্বীপে হামলার বিষয়ে আমিরাতকে সতর্ক করল ইরান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।