তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, আঙ্কারা আলোচনার মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রস্তুত। মঙ্গলবার তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে পৃথকভাবে ফোনে কথা বলেন। এই আলোচনায় এরদোয়ান বলেন, ইতিবাচক ফল নিশ্চিত করতে তুরস্ক সব ধরনের সমর্থন অব্যাহত রাখবে।
এরদোয়ান পেজেশকিয়ানকে জানান, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে আঙ্কারা ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে কাজ করছে। তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ ঈদুল আযহা উদযাপনের ওপর ছায়া ফেলেছে।
এরদোয়ান আশা প্রকাশ করেন যে ইরানের জনগণ এই কঠিন সময় অতিক্রম করে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরে পাবে। তিনি ইরানি প্রেসিডেন্টকে ঈদুল আযহার শুভেচ্ছাও জানান।
ইরান-পাকিস্তানের সঙ্গে আলোচনায় আঞ্চলিক শান্তির আহ্বান জানালেন এরদোয়ান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।