Web Analytics

উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্য প্রশাসকদের ব্যবস্থাপনাগত দক্ষতা বাড়াতে সাভারে প্রস্তুত থাকা হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট দ্রুত চালুর কথা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। মঙ্গলবার মহাখালীর নিপসম অডিটরিয়ামে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিষ্ঠানটি প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ার আগ পর্যন্ত মাঠপর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের ব্যবস্থাপনা প্রশিক্ষণ দিতে নিপসমকে নির্দেশনাও দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রাথমিক স্বাস্থ্যসেবা ও প্রান্তিক মানুষের দোরগোড়ায় সরকারি স্বাস্থ্যব্যবস্থা পৌঁছানোর ওপর জোর দিচ্ছে। উপজেলা হেলথ কমপ্লেক্সকে পুরো স্বাস্থ্যব্যবস্থার সমস্যা সমাধানের ভিত্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশের সব ৩০ ও ৫০ শয্যার উপজেলা হেলথ কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত ও ঘোষণা দেওয়া হয়েছে।

উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যব্যবস্থাকে ভগ্নদশাগ্রস্ত উল্লেখ করে তিনি বলেন, সেখানে যথাযথ বিনিয়োগ, দক্ষ জনবল নিয়োগ এবং সরবরাহ-লজিস্টিকস ব্যবস্থাপনা হয়নি। নিপসমের গবেষণার বস্তুনিষ্ঠতার প্রশংসা করে তিনি মাঠপর্যায়ে সংগৃহীত তথ্য ব্যবহার করে উপজেলা পর্যায়ে স্থানীয় স্বাস্থ্য পরিকল্পনা তৈরির আহ্বান জানান। মেডিকেল শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করতে ৩ থেকে ৬ মাসের মেন্টরিংয়ের পরামর্শও দেন তিনি।

05 Aug 26 1NOJOR.COM

স্বাস্থ্য প্রশাসকদের দক্ষতা বাড়াতে সাভারের হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট দ্রুত চালুর ঘোষণা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।