Web Analytics

সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস যাদের দায়িত্বে বসিয়েছিলেন তারা সঠিকভাবে কাজ করেননি। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের হাম প্রতিরোধের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করলেই হামের প্রাদুর্ভাবের প্রকৃত কারণ বেরিয়ে আসবে। সোমবার (৬ এপ্রিল) রাজধানীর গুলশানে ‘বাংলাদেশের পরিবর্তনশীল প্রেক্ষাপটে সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতি, বাস্তবতা ও ভবিষ্যত’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ৪৯ দিনে দেশে হাম ছড়িয়ে পড়া সম্ভব নয় এবং অন্তর্বর্তী সরকারের প্রস্তুতির ঘাটতিই এর মূল কারণ। তিনি নারী ও শিশু নির্যাতন ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন এবং জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে সরকার নিয়মিত কাজ করছে বলে জানান।

অনুষ্ঠানে উপস্থিত সাবেক এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা বলেন, হামের বর্তমান পরিস্থিতি স্বাস্থ্যসেবার দুর্বল কাঠামোকে প্রকাশ করেছে। তিনি বলেন, সার্বিক ব্যবস্থাপনা ও সরকারের সমন্বয়ের ব্যর্থতা এবং পর্যাপ্ত তথ্যের অভাবেই হাম দ্রুত ছড়াচ্ছে।

06 Apr 26 1NOJOR.COM

অন্তর্বর্তী সরকারের হাম প্রতিরোধে ব্যর্থ ইউনূসের নিয়োগপ্রাপ্তরা: মন্ত্রী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।