মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এনা পরিবহনের একটি বাসের পেছনে হানিফ পরিবহনের আরেকটি বাস ধাক্কা দেয়। বৃহস্পতিবার রাত ২টার দিকে হাসাড়া যাত্রীছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে। হানিফ পরিবহনের বাসের ভেতরে কয়েকজন যাত্রী আটকে পড়েন। শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট বাসের দরজা ভেঙে তাঁদের উদ্ধার করে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে হানিফ পরিবহনের বাসের দরজা ভেঙে ভেতরে আটকে থাকা যাত্রীদের নিরাপদে বের করা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, সামনে থাকা একটি মোটরসাইকেলকে বাঁচাতে এনা পরিবহনের বাসটি হঠাৎ ব্রেক করে। এরপর পেছন থেকে আসা হানিফ পরিবহনের বাসটি সেটিকে সজোরে ধাক্কা দেয়। অতিরিক্ত গতির কারণে হানিফ পরিবহনের চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এনা বাসটি ঢাকা থেকে কুয়াকাটা এবং হানিফের বাসটি খুলনার উদ্দেশে যাচ্ছিল।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস সংঘর্ষের পর আটকে পড়া যাত্রীদের উদ্ধার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।