Web Analytics

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ‘ইমরান খান রিলিজ ফোর্স’ গঠনের ঘোষণা দিয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের বাইরে এক সংবাদ সম্মেলনে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী ও ইমরানের ঘনিষ্ঠ সহযোগী সোহাইল আফ্রিদি এই ঘোষণা দেন। তিনি জানান, ইমরান খান তাকে রাজপথে আন্দোলন পরিচালনার দায়িত্ব দিয়েছেন।

২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন ইমরান খান। ২০২২ সালে পার্লামেন্টের ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং সেসব মামলায় দণ্ডিত হয়ে তিনি কারাভোগ করছেন। পিটিআই দাবি করছে, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

সম্প্রতি সুপ্রিম কোর্টে দাখিল করা এক মেডিকেল প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি অবশিষ্ট আছে। এ তথ্য প্রকাশের পর পিটিআই তার মুক্তির দাবিতে আন্দোলন জোরদার করেছে, যদিও সরকার বলছে, তিনি সর্বোত্তম চিকিৎসা সুবিধা পাচ্ছেন।

19 Feb 26 1NOJOR.COM

ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের নতুন সংগঠন গঠনের ঘোষণা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।