Web Analytics

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, অরাজনৈতিক ও অগণতান্ত্রিক পরিবেশ মানুষের জীবন থেকে ১৭ বছর কেড়ে নিয়েছে। শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বহু যুদ্ধ, লড়াই, সংগ্রাম ও আন্দোলনের পরও দেশ অভাব-অনটন থেকে বের হতে পারেনি। তাঁর মতে, ১৭ বছরের জঞ্জাল ১৭ দিন বা সাত মাসে শেষ হবে—এমন ভাবা বা বলা ঠিক নয়। তিনি বলেন, এ সময়ে শিক্ষাবিস্তার ব্যাহত হয়েছে, যুবকদের চাকরির বয়স চলে গেছে এবং সমাজ, পরিবার ও দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ্যানি বলেন, বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীরা জুলাই আন্দোলন করেছে, মেধার জন্য লড়াই করেছে এবং কোটার বিরুদ্ধে সংগ্রাম করেছে। প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান ডা. কাজী মো. নুর-উল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানটি হয়। লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া এটি উদ্বোধন করেন; স্থানীয় প্রশাসন, পুলিশ, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

26 Sep 26 1NOJOR.COM

মন্ত্রী বললেন, ১৭ বছরের জঞ্জাল দ্রুত শেষ হবে না

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।