Web Analytics

সার্বিয়ার ছাত্র আন্দোলনের সমর্থনে নির্বাচিত প্রতিনিধিরা মঙ্গলবার রাজধানী বেলগ্রেডে নতুন জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শপথ নিয়েছেন। এর মধ্য দিয়ে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। ২৫ অক্টোবরের আগাম সংসদ নির্বাচনে স্টুডেন্টস লিস্ট ২৫০ আসনের মধ্যে ১৪০টি আসন জিতে এককভাবে সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পায়। এই ফল আলেকসান্দার ভুসিচের সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি, এসএনএসের টানা ১৪ বছরের শাসনের অবসান ঘটায়।

ভুসিচের নেতৃত্বাধীন জোট ১০৩টি আসন পেয়েছে এবং সংখ্যালঘু প্রতিনিধিত্বকারী দলগুলো পেয়েছে বাকি সাতটি আসন। সংসদের বাইরে কয়েক শ সমর্থক নবনির্বাচিত ১৪০ প্রতিনিধিকে স্লোগান, করতালি ও ব্যানার নিয়ে স্বাগত জানান। এসএনএস প্রতিনিধিদের উদ্দেশে দুয়োধ্বনি দেওয়া হয়। এক নারী এসএনএস সদস্য সংসদ ভবনের সিঁড়ি দিয়ে ওঠার সময় আরেক নারী তাঁর মাথায় দই ঢেলে দেন।

২০২৪ সালে নোভি সাদে রেলস্টেশনের ছাউনি ধসে ১৬ জন নিহত হওয়ার পর দুর্নীতিবিরোধী ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ে। নতুন সংখ্যাগরিষ্ঠ জোটকে ৯০ দিনের মধ্যে প্রধানমন্ত্রী মনোনয়ন, কর্মসূচি উপস্থাপন ও মন্ত্রিসভা গঠন করতে হবে। জোটটি স্বাস্থ্যসেবা উন্নয়ন, শিক্ষার প্রসার এবং প্রতিরক্ষা বাজেট দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছে।

18 Nov 26 1NOJOR.COM

সংসদে শপথ নিলেন ছাত্র আন্দোলন-সমর্থিত সার্বীয় প্রতিনিধিরা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।