হরমুজ প্রণালি ও এর আশপাশে জাহাজে হামলার ঘটনা বেড়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, রোববার সকালে ইয়েমেন ও সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছে দুটি জাহাজে হামলা হয়েছে। অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তাহীনতা অব্যাহত থাকার মধ্যেই এ ঘটনা ঘটল।
শনিবার ইরানের নিরাপত্তা বাহিনী জানায়, অন্তত তিনটি জাহাজে আগুন ধরে যায়। এর মধ্যে দুটি জাহাজ হরমুজ প্রণালি ও আশপাশের সমুদ্রে তলদেশে পুঁতে রাখা মাইনে আঘাত পায়। ইউকেএমটিওর হিসাবে, ৮ থেকে ১৪ অক্টোবরের মধ্যে অন্তত ১৪টি জাহাজে হামলা হয়েছে, যা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর এক সপ্তাহে সর্বোচ্চ।
শুধু ১১ অক্টোবরেই অন্তত ছয়টি জাহাজে হামলা হয়, ফলে ১ মার্চ থেকে নথিভুক্ত সামুদ্রিক নিরাপত্তা-সংক্রান্ত ঘটনার সংখ্যা অন্তত ১৪৯টিতে পৌঁছেছে। হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ ৬০ থেকে কমে ৪২টিতে নেমেছে; অধিকাংশই জ্বালানি তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য বহন করছিল। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, নৌ অবরোধ পুনর্বহালের পর অন্তত ১৩৮টি জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে।
হরমুজে জাহাজে হামলা বাড়ার মধ্যে কমেছে নৌযান চলাচল
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।