Web Analytics

নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় প্রায় এক মাস বন্ধ থাকার পর সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টা ১০ মিনিটে উৎপাদন পুনরায় শুরু হয়েছে। গত ৩১ মার্চ বিকেলে তিতাস কর্তৃপক্ষ গ্যাস সংযোগ দেওয়ার পর প্রাথমিক কার্যক্রম শুরু হয়। কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. ফখরুল আলম উৎপাদন শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কারখানা সূত্রে জানা যায়, দেশে চলমান গ্যাস সংকটের কারণে গত ৪ মার্চ থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় এশিয়ার অন্যতম গ্যাসনির্ভর ইউরিয়া সার উৎপাদনকারী এই কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে দৈনিক প্রায় ২ হাজার ৮শ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন বন্ধ থাকায় প্রায় ১৩ কোটি ৪৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রায় ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পরিবেশবান্ধব কারখানাটি ২০২৪ সালের ১১ মার্চ উৎপাদন শুরু করে এবং পূর্ণ সক্ষমতায় চালাতে দৈনিক ৭১–৭২ এমএমসি গ্যাস প্রয়োজন।

এক মাস বন্ধ থাকার ফলে কারখানাটিকে বছরে ১৬ থেকে ১৮শ কোটি টাকার ঋণ পরিশোধের ঘাটতি পূরণে অতিরিক্ত ঋণ নিতে হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

07 Apr 26 1NOJOR.COM

গ্যাস সংকটে এক মাস বন্ধ থাকার পর ঘোড়াশাল-পলাশ সার কারখানায় উৎপাদন পুনরায় শুরু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।