Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরাইলের সাম্প্রতিক হামলার কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে প্রস্তাবিত চুক্তি স্বাক্ষর কয়েক ঘণ্টার জন্য পিছিয়ে গেছে। অ্যাক্সিওসকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে তিনি বলেন, হামলাটি পুরো প্রক্রিয়াকে নাড়িয়ে দিয়েছে এবং নির্ধারিত সময়ের ঠিক আগে চুক্তি স্বাক্ষর স্থগিত হয়েছে। উপদেষ্টাদের কাছ থেকে ব্রিফিং পাওয়ার পর তিনি বিস্মিত হন এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর হামলার সময় নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি হতে পারে। রয়টার্স জানায়, আলোচনায় যুক্ত এক কর্মকর্তার মতে, মধ্যস্থতাকারীরা আশাবাদী যে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা “চূড়ান্ত পর্যায়ের খুব কাছাকাছি” পৌঁছেছে।

এদিকে বৃহত্তর আঞ্চলিক সংঘাত রোধ ও ইসরাইলের সামরিক তৎপরতা নিয়ন্ত্রণে আনতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হয়েছে। তবে তেহরান এমন কোনো শর্ত মানতে অনিচ্ছুক, যা ইসরাইলকে অঞ্চলজুড়ে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার সুযোগ দেয়।

15 Jun 26 1NOJOR.COM

ইসরাইলের হামলায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি বিলম্বিত, দ্রুত স্বাক্ষরের আশা ট্রাম্পের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।