Web Analytics

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) জানিয়েছে, টেক্সাসের রিও গ্র্যান্ড ভ্যালিতে একদিনের অভিযানে ২৩৮ জন অভিবাসীকে আটক করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, এটি ওই অঞ্চলে তাদের পরিচালিত সবচেয়ে বড় লক্ষ্যভিত্তিক অভিযান। ১৮ জুন হারলিনজেন ফিল্ড অফিস আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অভিযানটি পরিচালনা করে। বুধবার ফক্স নিউজ এ তথ্য প্রকাশ করে।

এই অভিযান এমন সময় পরিচালিত হয়, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাফিক স্টপ বা যানবাহন থামিয়ে পরিচালিত অভিবাসনবিষয়ক অভিযানের পক্ষে অবস্থান নেন। এর আগে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এ ধরনের বেশিরভাগ অভিযান স্থগিত করার বিষয়টি বিবেচনা করছিল বলে খবর প্রকাশিত হয়েছিল। আইসিই জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে অনেকের বিরুদ্ধে অপহরণের চেষ্টা, যৌন নিপীড়ন ও মাদক রাখার মতো অপরাধে পূর্বে দণ্ডিত হওয়ার রেকর্ড রয়েছে।

হারলিনজেন ফিল্ড অফিসের পরিচালক হুয়ান আগুদেলো বলেন, জননিরাপত্তা জোরদার ও অভিবাসন ব্যবস্থার অখণ্ডতা রক্ষায় আইসিইর অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের মধ্যে মেক্সিকোর নাগরিক ম্যানুয়েল মোরালেস-হেরোনিমো ও হোসে আলফ্রেদো কাস্তিয়ো-মেন্দোজা রয়েছেন, যাদের বিরুদ্ধে একাধিক অপরাধের রেকর্ড রয়েছে।

17 Jul 26 1NOJOR.COM

টেক্সাসে ২৩৮ অভিবাসী আটক, ট্রাম্পের ট্রাফিক স্টপ অভিযান সমর্থন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।