রমজানে লোডশেডিং না দিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে চার কার্গো অতিরিক্ত এলএনজি আমদানির করা হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন ,গ্যাস ফুরিয়ে যাচ্ছে, বৈদেশিক মুদ্রা ব্যবহার করে বিদেশ থেকে এলএনজি আমদানি করছি। এ সময় আমাদের সেচের জন্য অনেক বিদ্যুৎ ব্যবহার হয়। শীতকালে আমাদের বিদ্যুতের চাহিদা থাকে ৯ থেকে ১০ হাজার মেগাওয়াট। সেচ ও গরমের কারণে এই বিদুতের চাহিদা গরমে ১৭ থেকে ১৮ হাজার মেগাওয়াট হয়ে যায়। শীতাতপ এবং আলোকসজ্জার জন্য ব্যয়িত বিদ্যুৎ কমাতে তিনি ২৫ ডিগ্রি তাপমাত্রায় ব্যবহার করতে অনুরোধ করেছেন।
আশা করছি রমজানে কোনো লোডশেডিং হবে না: উপদেষ্টা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।