Web Analytics

ইরানি জেনারেল কিয়ুমারস হায়দারি ঘোষণা করেছেন যে, ইরান তার লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত চলমান যুদ্ধ থেকে সরে দাঁড়াবে না। ইরানের আধা সরকারি তাসনিম নিউজকে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে কঠোর আঘাত না করা পর্যন্ত যুদ্ধ বন্ধ করবে না ইরান। তিনি আরও জানান, যুদ্ধ কতদিন চলবে তা ইরানের জন্য গুরুত্বপূর্ণ নয়।

খাতামুল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের ডেপুটি কমান্ডার হায়দারি বলেন, ইরান আট বছরের যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে এবং কেবল তখনই যুদ্ধ শেষ করবে, যখন লক্ষ্য পূরণ হবে এবং শত্রুকে তার কাজের জন্য অনুতপ্ত ও হতাশ করা যাবে।

আল-জাজিরা ও ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘোষণা ইরানের যুদ্ধ চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্পকে তুলে ধরেছে, যা আঞ্চলিক উত্তেজনা ও আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়াতে পারে।

05 Mar 26 1NOJOR.COM

লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিল ইরান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।