Web Analytics

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে মামুনের ঘোড়া প্রতীকের নির্বাচনী প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দশমিনা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফকুরুজ্জামান বাদল। তিনি অভিযোগ করেন, গণঅধিকার পরিষদের সভাপতি ও বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল হক নুর এই হত্যার পরিকল্পনা করছেন।

লিখিত বক্তব্যে বাদল দাবি করেন, নুর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে তিন দফা বৈঠক করেছেন এবং দেশবিরোধী ষড়যন্ত্রের জন্য অবৈধ অর্থ গ্রহণ করেছেন, যা ফিলিস্তিনের রাষ্ট্রদূত জানিয়েছেন। তিনি আরও বলেন, নুর ৫ আগস্টের পর বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা অর্জন করে তা নির্বাচনে ব্যয় করছেন এবং বিএনপি নেতাকর্মীদের আর্থিক প্রলোভন দেখিয়ে তার পক্ষে কাজ করতে চাপ দিচ্ছেন।

বাদল আরও অভিযোগ করেন, নুরের লোকজন মামুনের নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে, এআই ব্যবহার করে গুজব ছড়াচ্ছে এবং বহিরাগতদের দিয়ে রাতে অস্ত্রের মহড়া দিচ্ছে। সংবাদ সম্মেলনে বিএনপির স্থানীয় সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন।

30 Jan 26 1NOJOR.COM

পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।