Web Analytics

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। শনিবার দুপুর আড়াইটার দিকে প্রজ্ঞাপনটি জারি হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। নতুন বেতন কাঠামোর মূল বেতন ১ জুলাই ২০২৬ থেকে ১ জুলাই ২০২৭-এর মধ্যে তিন ধাপে বাস্তবায়িত হবে।

গত ৩১ আগস্ট মন্ত্রিসভা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো অনুমোদন দেয়। এতে গ্রেডভেদে মূল বেতন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়। জাতীয় বেতন স্কেল ২০২৬-এ বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। প্রথম থেকে ১১তম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।

২০তম গ্রেডে মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হবে। প্রথম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন ভাতা ১ জানুয়ারি ২০২৮ থেকে একযোগে কার্যকর হবে এবং পেনশনভোগীদের নিট পেনশনও ধাপে ধাপে বাড়বে। প্রায় ২৪ লাখ কর্মচারীর বেতন বাড়াতে বছরে অতিরিক্ত ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয় হবে বলে সরকার জানিয়েছে।

19 Sep 26 1NOJOR.COM

তিন ধাপে বাস্তবায়নের জন্য নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।