Web Analytics

নতুন শিক্ষাবর্ষ শুরুর সঙ্গে অস্ট্রিয়া ১৪ বছরের কম বয়সী মেয়েদের স্কুলে হিজাবসহ মুসলিম ধর্মীয় মাথা ঢাকার পোশাক পরা নিষিদ্ধ করে নতুন আইন কার্যকর করেছে। আইনটি দেশটির সরকারি ও বেসরকারি উভয় ধরনের স্কুলে প্রযোজ্য। সরকারের ভাষ্য, মেয়েদের অধিকার ও লিঙ্গসমতা সুরক্ষা এবং শৈশব থেকে তাদের ওপর নিয়ন্ত্রণ ও নিপীড়ন ঠেকানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সমালোচকদের অভিযোগ, আইনটি মুসলিমদের লক্ষ্যবস্তু করতে পারে, ইসলামবিদ্বেষ বাড়াতে পারে এবং সাংবিধানিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। অস্ট্রিয়ার ইসলামিক কমিউনিটি তীব্র বিরোধিতা করে বলেছে, এটি ধর্মীয় স্বাধীনতার মৌলিক অধিকারকে অযৌক্তিকভাবে সীমিত করছে এবং মুসলিম মেয়েদের ওপর বৈষম্যমূলক প্রভাব ফেলছে। ক্ষতিগ্রস্ত পরিবার চাইলে সাংবিধানিক আদালতে আইনি চ্যালেঞ্জে সহায়তার কথাও জানিয়েছে সংগঠনটি।

আইন অনুযায়ী, কোনো শিক্ষার্থী হিজাব পরলে শিক্ষক প্রথমে শিক্ষার্থী ও তার অভিভাবকের সঙ্গে আলোচনা করবেন। বারবার আইন ভঙ্গ হলে শিশু সেবা বিভাগকে জানানো হবে; শেষ পদক্ষেপ হিসেবে অভিভাবককে সর্বোচ্চ ৮০০ ইউরো জরিমানা করা হতে পারে। ২০২০ সালে সাংবিধানিক আদালত প্রাথমিক বিদ্যালয়ের হিজাব নিষেধাজ্ঞা বাতিল করেছিল। শিক্ষক সংগঠন ও কিছু বিরোধী দলও নতুন আইন নিয়ে উদ্বেগ জানিয়েছে।

08 Sep 26 1NOJOR.COM

অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী মেয়েদের স্কুলে হিজাব নিষিদ্ধ, উঠেছে অধিকার নিয়ে প্রশ্ন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।