Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরাইলি বাহিনীর হাতে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানির হত্যাকাণ্ড দেশটির নেতৃত্বকে অস্থিতিশীল করবে না। বুধবার ভোরে তেহরান লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করার পর আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল এখনো বুঝতে পারেনি যে ইরানের সরকার কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। তিনি জানান, ইসলামি প্রজাতন্ত্র ইরানের একটি শক্তিশালী রাজনৈতিক কাঠামো রয়েছে, যেখানে সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান বিদ্যমান।

তার মতে, কোনো নির্দিষ্ট ব্যক্তির উপস্থিতি বা অনুপস্থিতি এই কাঠামোর ওপর প্রভাব ফেলে না। ব্যক্তিবর্গ প্রভাবশালী হলেও ইরানের রাজনৈতিক ব্যবস্থা অত্যন্ত মজবুত এবং স্থিতিশীল।

18 Mar 26 1NOJOR.COM

লারিজানির হত্যায় ইরানের রাজনৈতিক কাঠামো দুর্বল হবে না বলে জানালেন আরাগচি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।