Web Analytics

দুই বছর আগে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় সিআইডির দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত। আদালত ২২ আসামির মধ্যে পলাতক ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং আগামী ১৯ মে প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন। এ মামলার নয় আসামি বর্তমানে জামিনে রয়েছেন বলে প্রসিকিউশন সূত্রে জানা গেছে।

সিআইডির তদন্তে দেখা যায়, বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অনুমোদিত নকশা অমান্য করে নবম তলা পর্যন্ত সম্প্রসারণ করা হয় এবং সেখানে একাধিক রেস্টুরেন্ট ও কফিশপ অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। এসব প্রতিষ্ঠানের কোনো বৈধ ট্রেড লাইসেন্স, অগ্নি নিরাপত্তা ব্যবস্থা বা জরুরি নির্গমন পথ ছিল না। কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার পর প্রধান ফটক বন্ধ থাকায় ভেতরে থাকা মানুষজন বের হতে পারেননি।

তদন্তে আরও জানা যায়, দাহ্য উপকরণ, গ্যাস সিলিন্ডার ও ছাদে অবৈধ স্থাপনার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেকে ধোঁয়া ও তাপে দিক হারিয়ে ফেলেন। ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাতে ঘটে যাওয়া এই ঘটনায় ২০ জন পুরুষ, ১৮ জন নারী ও ৮ জন শিশু নিহত হন এবং ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়।

20 Apr 26 1NOJOR.COM

বেইলি রোডে ৪৬ জন নিহত অগ্নিকাণ্ডে ১৩ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।