মার্কিন সামরিক বাহিনী ঘোষণা করেছে যে সোমবার থেকে তারা ইরানের সব বন্দর অবরোধ শুরু করবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা, জিএমটি সময় দুপুর ২টা এবং বাংলাদেশ সময় রাত ৮টা থেকে এই অবরোধ কার্যকর হবে। তবে হরমুজ প্রণালি দিয়ে অন্য দেশে যাতায়াতকারী জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে ইরানের ‘ইচ্ছাকৃত ব্যর্থতার’ জবাবে তিনি এই নির্দেশ দিয়েছেন।
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান হুমকির মুখে নতি স্বীকার করবে না। ইরানের রেভল্যুশনারি গার্ড কোর সতর্ক করেছে যে, হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়া যেকোনো সামরিক জাহাজকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। পাকিস্তানে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, ইসলামাবাদে আলোচনায় ইরান তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগে অনিচ্ছুক ছিল।
এই ঘোষণার পর তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠেছে, যা সরবরাহ সংকটের আশঙ্কা বাড়িয়েছে।
হরমুজ প্রণালি উত্তেজনার মধ্যে সোমবার থেকে ইরানের সব বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।