Web Analytics

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহজামাল (৫০) ও মো. আবদুল্লাহ আল মামুন (২৪) নামে দুই কারাবন্দীর মৃত্যু হয়েছে। বুধবার ২৬ নভেম্বর রাতে হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ২৫ মিনিটে শাহজামালের মৃত্যু হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহজামাল মাদক মামলায় সাজাপ্রাপ্ত বন্দী ছিলেন। তিনি যশোরের বেনাপোল উপজেলার সাদিপুর গ্রামের মৃত মো. মোকলেস শেখের ছেলে। অপর সাজাপ্রাপ্ত বন্দী আবদুল্লাহ আল মামুন রামপুরা থানার একটি মামলার আসামি ছিলেন। তাঁর বাসা পূর্ব রামপুরায় এবং তিনিও মৃত মো. মোকলেস শেখের ছেলে।

কিডনি ও ক্যানসারজনিত অসুস্থতায় ভুগতে থাকা মামুনকে বৃহস্পতিবার সকাল ৭টা ১৯ মিনিটে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেলে আনা হয়। কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী আমিনুলসহ কয়েকজন কারারক্ষী তাকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

27 Nov 26 1NOJOR.COM

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় দুই সাজাপ্রাপ্ত কারাবন্দীর মৃত্যু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।