Web Analytics

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন খাতে সহযোগিতা জোরদার এবং নতুন সম্ভাবনা উন্মোচনের লক্ষ্যে পুত্রজায়ায় মঙ্গলবার বৈঠক হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতিবিষয়ক উপমন্ত্রী চিউ চুন মান বৈঠকে অংশ নেন। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে বিমান চলাচলের সংখ্যা বাড়ানো, ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও আগাম যাচাই, সক্ষমতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতার অংশ হিসেবে পর্যটন উন্নয়নে দক্ষতা, অভিজ্ঞতা ও সর্বোত্তম অনুশীলন বিনিময়ের বিষয়েও উভয় পক্ষ মতামত প্রকাশ করে।

আতিথেয়তা খাতে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে সহযোগিতার বিষয়টি আলোচনায় আসে। মালয়েশিয়ার পর্যটন সেবা খাতে বাংলাদেশের প্রশিক্ষিত কর্মী নিয়োগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। জনগণের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া গভীর করার কথাও বলা হয়। বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

20 Aug 26 1NOJOR.COM

পর্যটন সহযোগিতা, বিমানসংযোগ, ভিসা সহজীকরণ ও কর্মী প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশ-মালয়েশিয়ার আলোচনা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।