Web Analytics

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। শুক্রবার ফেসবুক পোস্টে তিনি বলেন, সীমান্তে লাশ মাড়িয়ে দুটো দেশের সত্যিকারের বন্ধুত্ব হতে পারে না। তিনি উল্লেখ করেন, ১৩ মে লালমনিরহাটের আমঝোল সীমান্তে খাদেমুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক ভারতীয় বাহিনীর গুলিতে নিহত হন।

আসিফ নজরুল বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরও সীমান্তে এমন হত্যাকাণ্ড ঘটছে। তিনি জানান, অতীতে এসব ঘটনার প্রতিবাদ জানানো হতো, ভারতের কাছে কৈফিয়ত তলব করা হতো এবং সীমান্তে কঠোর অবস্থান নেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, কেউ অবৈধভাবে সীমান্ত পার হলে তাকে গ্রেফতার করা বা ফাঁকা গুলি করে সতর্ক করা সম্ভব, কিন্তু সরাসরি গুলি করে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব হত্যাকাণ্ড বন্ধে বিএনপি সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে বলে তিনি আহ্বান জানান।

15 May 26 1NOJOR.COM

সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে বিএনপি সরকারকে পদক্ষেপ নিতে আহ্বান আসিফ নজরুলের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।