Web Analytics

রংপুর জেলা জাতীয় যুবশক্তির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আহ্বায়ক রাকিবুল হাসান তৌফিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিফাতুজ্জামান ও সৈয়দ শামীম আহম্মেদ, সদস্য সচিব মোরশেদ আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তৌহিদুল ইসলাম সুমন, মুখ্য সংগঠক আব্দুল্লাহ আল মারুফ এবং সিনিয়র সংগঠক ওমর ফারুক আকাশ দায়িত্ব পেয়েছেন।

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেন, রংপুরের যুবসমাজকে সংগঠিত করতে এবং গণমানুষের অধিকার আদায়ের লড়াইকে জোরদার করতে কেন্দ্রীয় নেতৃত্ব উদ্যমী ও পরীক্ষিত নেতৃত্বের ওপর আস্থা রেখেছে। আহ্বায়ক রাকিবুল হাসান তৌফিক ও সদস্য সচিব মোরশেদ আলম জানান, তারা জুলাইয়ের ঐতিহাসিক চেতনা ধারণ করে আগামী সাত দিনের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক ও মেধাভিত্তিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, নবগঠিত কমিটিকে সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।

24 Jun 26 1NOJOR.COM

রংপুর জেলা জাতীয় যুবশক্তির নতুন আহ্বায়ক কমিটি গঠন ও কেন্দ্রীয় অনুমোদন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।