Web Analytics

ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ)-এর প্রকল্প সমন্বয়কারী ক্রেগ কেনজি সতর্ক করেছেন, ইসরাইলের নিষেধাজ্ঞার হুমকির কারণে গাজায় সংস্থার কার্যক্রম বন্ধ হয়ে গেলে স্থানীয় জনগণের জন্য একটি অপরিহার্য জীবনরেখা হারিয়ে যাবে। আল-মাওয়াসি এলাকা থেকে আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, কর্মীদের তালিকা ও ব্যক্তিগত তথ্য দিতে অস্বীকৃতি জানানোয় ইসরাইল এমএসএফকে গাজায় কাজ করতে নিষিদ্ধ করার হুমকি দিয়েছে। এমএসএফ গাজায় মোট হাসপাতালের শয্যার প্রায় ২০ শতাংশ সেবা দেয়, এক-তৃতীয়াংশ প্রসব পরিচালনা করে এবং বছরে ৮ লাখেরও বেশি চিকিৎসা পরামর্শ প্রদান করে।

কেনজি বলেন, এমএসএফ ও অন্যান্য এনজিও গাজা ছেড়ে যেতে বাধ্য হলে বিশুদ্ধ পানির সংকট মারাত্মক আকার ধারণ করবে। বর্তমানে সংস্থাটি প্রতিদিন ৪.৫ মিলিয়ন লিটারেরও বেশি পানি বিতরণ করছে, যা প্রায় ৬৫ কিলোমিটার জুড়ে জেরি ক্যানের সারির সমান। তিনি আরও জানান, নিবন্ধন ছাড়া এমএসএফ কোনো সরবরাহ আনতে পারে না, আন্তর্জাতিক কর্মীদের প্রবেশ করাতে পারে না এবং স্থানীয় অংশীদারদের অর্থ প্রদান করাও কঠিন হয়ে পড়ে।

তার মতে, নিবন্ধন বাতিল হলে গাজায় এমএসএফের কার্যক্রম চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠবে।

08 Feb 26 1NOJOR.COM

কর্মীদের তথ্য না দেওয়ায় গাজায় এমএসএফ নিষিদ্ধের হুমকি, মানবিক সহায়তা ঝুঁকিতে

Person of Interest

logo
No data found yet!