Web Analytics

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ কেজি ৫০০ গ্রাম ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা ২৪ ক্যারেটের স্বর্ণের পরিমাণ প্রায় ৬৪৩ ভরি এবং আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা বলে জানিয়েছে এপিবিএন।

আটকরা হলেন মুন্সিগঞ্জ সদর উপজেলার মো. ইয়াছিন আরাফাত সৌরভ, নোয়াখালীর সুধারাম উপজেলার মো. জাকিরুল ইসলাম জুয়েল এবং কুমিল্লার বরুড়া উপজেলার মো. শাওন। পুলিশের ভাষ্য অনুযায়ী, এপিবিএনের উপস্থিতি টের পেয়ে তিনজন কৌশলে পালানোর চেষ্টা করেছিলেন। পরে এপিবিএন কার্যালয়ে সৌরভের দেহ তল্লাশি করে তার কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি বস্তু পাওয়া যায়।

স্বর্ণকারের পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণে বস্তুগুলো স্বর্ণের পেস্ট হিসেবে শনাক্ত হয়। এপিবিএন বলেছে, শরীরের সঙ্গে লুকিয়ে এগুলো পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। জিজ্ঞাসাবাদে সৌরভের নিয়মিত সৌদি আরব যাতায়াত এবং সেখান থেকে স্বর্ণ আনার অভিযোগের তথ্য পাওয়া গেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

22 Nov 26 1NOJOR.COM

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ তিনজন আটক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।