Web Analytics

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে তলব করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বুধবার দেওয়া আদেশে আইনজীবী হাসানুজ্জামান তুষার ও ব্যারিস্টার মোহাম্মদ হাসান চৌধুরীকে আগামী ২৩ সেপ্টেম্বর সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম এবং তিনি আদালত অবমাননার আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, হাসানুজ্জামান একটি পোস্টে রায়কে অবৈধ, মিথ্যা-বানোয়াট ও ভিত্তিহীন বলে উল্লেখ করে নিন্দা, প্রতিবাদ ও প্রত্যাখ্যানের কথা লেখেন। তিনি সুপ্রিম কোর্টে কয়েকজনের অবস্থানের ছবিও শেয়ার করেন বলে তামীম জানান।

তামীমের ভাষ্য অনুযায়ী, ওই পোস্টের মন্তব্যে ব্যারিস্টার হাসান চৌধুরীও রায়কে ক্যাঙ্গারু কোর্টের অবৈধ ও ফরমায়েশি রায় আখ্যা দিয়ে নিন্দা, প্রতিবাদ ও প্রত্যাখ্যানের কথা বলেন। প্রসিকিউটর বলেন, আইনজীবী হয়ে জেনে-বুঝে আদালতের রায় নিয়ে এমন মন্তব্য করলে জনমনে ভিন্ন বার্তা যেতে পারে। এরপর ট্রাইব্যুনাল দুই আইনজীবীকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হাজির হওয়ার নির্দেশ দেয়।

16 Sep 26 1NOJOR.COM

মৃত্যুদণ্ডের রায় নিয়ে মন্তব্যে দুই সুপ্রিম কোর্ট আইনজীবীকে তলব

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।